ঢাকা শিশু হাসপাতাল নেবে ১৫৫ নার্স

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৫ PM

সিনিয়র স্টাফ নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিশু হাসপাতাল। আবেদনের শেষ তারিখ ২ অক্টোবর।১৮ সেপ্টেম্বরের সমকাল এবং ১৯ সেপ্টেম্বরের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


সিনিয়র স্টাফ নার্স পদে ১৫৫ জন এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে ৫ জন নিয়োগ দেবে ঢাকা শিশু হাসপাতাল। সিনিয়র স্টাফ নার্স পদে ১৫৫ জন নেওয়ার পর তালিকা করা হবে আরো ১৫৫ জনের। পরবর্তী সময়ে তাদেরও নেওয়া হতে পারে। 

আবেদনের যোগ্যতা: সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি অথবা তিন বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স ও মিডওয়াইফারি অথবা চার বছর মেয়াদি বেসিক বিএসসি-ইন-নার্সিং পাস হতে হবে। বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধনকৃত হতে হবে, থাকতে হবে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা। কার্ডিয়াক আইসিইউ, পোস্ট অপারেটিভ ও কার্ডিয়াক সার্জারি নার্স বিভাগের প্রার্থীদেরও একই যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা বা প্রশিক্ষণ থাকতে হবে।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে আবেদনের যোগ্যতা বিএসসি-ইন-মেডিক্যাল টেকনোলজি (ল্যাব) পাস। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা কোনো প্রকল্পে একই কাজে অভিজ্ঞতাসহ বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে বিএসসি-ইন-মেডিক্যাল টেকনোলজিস্টদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদের প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

আবেদন যেভাবে: আবেদন করতে হবে ঢাকা শিশু হাসপাতালের নির্ধারিত ফরমে। আবেদন ফরম পাওয়া যাবে ঢাকা শিশু হাসপাতালের হিসাব বিভাগের কোষাধ্যক্ষের কাছে। আবেদন ফরম পূরণ করে সঙ্গে প্রার্থীর জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা তিন কপি ছবি সত্যায়িত করে জমা দিতে হবে। সঙ্গে পরিচালক, ঢাকা শিশু হাসপাতালের অনুকূলে ৩০০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট ও বর্তমান ঠিকানাসংবলিত ১০ টাকার মূল্যমানের ডাকটিকিটসহ ১০ বাই সাড়ে ৪ সাইজের ফেরত খাম যুক্ত করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা : পরিচালক, ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭। মুক্তিযোদ্ধা বা অন্য যেকোনো কোটায় আবেদন করলে তা উল্লেখ করতে হবে এবং সপক্ষে সনদ জমা দিতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা ও কোটা থাকলে তা উল্লেখ করতে হবে।

বেতন-ভাতা: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে সিনিয়র স্টাফ নার্স পদে ১৬০০০-৩৮৬৪০ টাকা এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে ১২৫০০-৩০২৩০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

মুগদা মেডিকেলে দ্বিতীয় দিনেও চলছে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎস…
  • ১৬ আগস্ট ২০২৬
পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
  • ১৬ আগস্ট ২০২৬
সেনা-নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে পুরুষরা, তাহলে নারী…
  • ১৬ আগস্ট ২০২৬
আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কত বছর লাগতে পারে, জানালেন অর্থ…
  • ১৬ আগস্ট ২০২৬
পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করার সুযোগ দিচ্ছে ডিএস…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage