বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ, থাকছে দৈনিক ভাতা ২০০ টাকা

১১ মার্চ ২০২৪, ০৮:৫০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ © সংগৃহীত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে ভাতা পাবেন। আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান রয়েছে। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

ভর্তি ফি: প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফির প্রয়োজন হবে না। 

পরীক্ষা: যোগ্য আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৮ মার্চ প্রকাশ করা হবে।

আরও পড়ুন:১০ হাজার টাকা ভাতায় অর্থ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ, অ্যাপিয়ার্ড শিক্ষার্থীদেরও সুযোগ

আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত ৩ মাস মেয়াদি প্রশিক্ষণে ভর্তির জন্য ১৬টি জেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে
আবেদন করা যাবে এই লিংকের মাধ্যমে

কিশোরগঞ্জে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিংয়ে নতুন শীর্ষ দল, ফের পেছাল ব্রাজিল-আর্জেন্ট…
  • ০১ এপ্রিল ২০২৬
নানাবাড়ির পুকুরপাড়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের বিষয়ে মন্ত্রণালয়ে পাঠানো সারসংক্ষেপে …
  • ০১ এপ্রিল ২০২৬
পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বো…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence