জীবন বীমা কর্পোরেশনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন

০৯ মার্চ ২০২৪, ১২:১৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
জীবন বীমা কর্পোরেশনে চাকরি

জীবন বীমা কর্পোরেশনে চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন। এই প্রতিষ্ঠানে ৫ ক্যাটাগরির পদে ১১ জন জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ মার্চ পর্যন্ত।

১. পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রকৌশল বা কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিংয়ের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

২. পদের নাম: জুনিয়র অফিসার–প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: প্রকৌশলে (সিভিল) স্নাতক পাস বা সমমানের ডিগ্রি অথবা প্রকৌশলে (সিভিল) ডিপ্লোমা পাস। উপসহকারী প্রকৌশলী (সিভিল) বা সমমানের পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৩. পদের নাম : ডাটা এন্ট্রি সুপারভাইজার/ কন্ট্রোল সুপারভাইজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর হিসেবে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৪. পদের নাম: সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর/ সিনিয়র কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাসসহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি ঘণ্টায় ১০ হাজার কি–ডিপ্রেশন মানের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর/ কন্ট্রোল অপারেটর
পদসংখ্যা: ৬
যোগ্যতা: এইচএসসি পাস। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটরদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ক্লিক করুন এখানে। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬
চারদিন ধরে নিখোঁজ আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নোবিপ্রবির …
  • ২১ এপ্রিল ২০২৬
সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি, প্রশংসার বন্যা
  • ২১ এপ্রিল ২০২৬