৬ষ্ঠ–১৬তম গ্রেডে বার কাউন্সিলে চাকরি, নেবে ২৯ জন

০৪ মার্চ ২০২৪, ১১:২৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
বার কাউন্সিলে চাকরি

বার কাউন্সিলে চাকরি © সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিল একাধিক পদে জনবল নিয়োগে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৮ ক্যাটাগরির পদে ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৯ মার্চ। 

১. পদের নাম: সিনিয়র সহকারী পরিচালক (ট্রেনিং)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে অনার্সসহ (স্নাতক) মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ট্রেনিং–সংক্রান্ত কার্যক্রম পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (গ্রেড–৬)

২. পদের নাম: সহকারী পরিচালক (অডিট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে এমকম (বাণিজ্য) ও সিএসিসি কোর্স সম্পন্ন হতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অডিট–সংক্রান্ত কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম: সহকারী পরিচালক (ট্রেনিং, এনরোলমেন্ট)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে অনার্সসহ (সম্মান) মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: অফিসার
পদসংখ্যা: ৬
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৫. পদের নাম: ইউডিএ কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৩)

৬. পদের নাম: এলডিএ কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে কমপক্ষে ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: এলডিএ কাম টেকনিশিয়ান
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স ও কম্পিউটার মেইনটেনেন্স পাস। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং বা ডেটাবেজ ও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজে পারদর্শী হতে হবে। নিজ নিজ কাজের ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৮. পদের নাম: এলডিএ
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা
২ থেকে ৮ নম্বর পদের ক্ষেত্রে ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ১ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ পর্যন্ত গ্রহণযোগ্য। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন: সহকারী পরিচালক নেবে পানি উন্নয়ন বোর্ড

আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ১ হাজার টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২০ টাকাসহ মোট ১ হাজার ১২০ টাকা এবং ৫ থেকে ৮ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ বার কাউন্সিল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950