একই সময়ে ১০ ব্যাংক ও বাখরাবাদ গ্যাসের নিয়োগ পরীক্ষা, পরিবর্তনের দাবি প্রার্থীদের

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
বাংলাদেশ ব্যাংক ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

বাংলাদেশ ব্যাংক ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড © লোগো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ২০২১ সালভিত্তিক অফিসার জেনারেল নিয়োগ পরীক্ষা (প্রিলিমিনারি) ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নিয়োগ পরীক্ষা একই সময়ে পড়েছে। আগামী ৮ মার্চ (শুক্রবার) দুটি চাকরির পরীক্ষার সূচি একই দিনে একই সময়ে হওয়ায় বিপাকে পড়েছেন লক্ষাধিক চাকরিপ্রার্থী।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে অফিসারের (জেনারেল) ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে।

সমন্বিত ১০টি ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণার আগেই বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদের পরীক্ষার জন্য ৮ মার্চ তারিখ ঘোষণা করা হয়েছিল। 

চাকরিপ্রার্থীরা জানান, এই দুটি পরীক্ষা চাকরিপ্রার্থীদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, ব্যাংকের এত বড় সার্কুলার বছরে একবার হয়। প্রায় দুই লাখ প্রার্থী আবেদন করেন। আবার বাখরাবাদের সহকারী ব্যবস্থাপক (সাধারণ) পদটিও আকর্ষণীয় হওয়ায় অনেকে আবেদন করেন। দুটি পদের পরীক্ষা একই সময়ে হওয়ায় টাকা দিয়ে আবেদন করেও একটিতে পরীক্ষা দিতে হবে। বেকারদের সঙ্গে এমন আচরণ করা অন্যায়। যেকোনো একটি পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছি।

চাকরিপ্রার্থীরা আরও জানান, কিছু দিন আগে প্রাইমারি প্রথম ধাপের পরীক্ষার সময়েও ব্যাংক পরীক্ষা নিয়েছে। যার ফলে প্রতিটা পরীক্ষার্থীকে যেকোনো একটাতে অংশগ্রহণ করতে হয়েছে। অথচ আমাদের দেশে কর্মসংস্থানের কত অভাব, এটা কে না জানে?

নাম প্রকাশ না করার শর্তে এক চাকরিপ্রার্থী বলেন, আমাদের এই সমস্যা জানিয়ে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ব্যাংকার্স সিলেকশন কমিটির কাছে ফোন দিয়েছিলাম এবং ই-মেইলও করেছিলাম। কিন্তু এতে কোনো সাড়া দেননি তারা। 

৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: ঢাবি ভিসি
  • ০৮ আগস্ট ২০২৬
২৯ বছরেও হয়নি রাস্তা, কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য ও মোদিবিরোধী …
  • ০৮ আগস্ট ২০২৬
শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬