ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার উৎসব শেষ হচ্ছে আজ

২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৪ AM
মেলায় অংশগ্রহণকারী সংস্থা-প্রতিষ্ঠানগুলোর লোগো।

মেলায় অংশগ্রহণকারী সংস্থা-প্রতিষ্ঠানগুলোর লোগো। © এসিসিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে দুই দিনব্যাপী ক্যারিয়ার উৎসব শেষ হচ্ছে আজ রবিবার। ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজক অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টস (এসিসিএ)। গতকাল শনিবার থেকে এই উৎসব শুরু হয়। 

উৎসবে ৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকেরা জানান, শিক্ষার্থী, পেশাজীবী ও প্রতিষ্ঠানের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করাই এই উৎসবের লক্ষ্য। 

এসিসি ‘র বিজনেস রিলেশনশিপ ম্যানেজার রেহানা সুলতানা বলেন, এই আয়োজন শুধু যোগাযোগই স্থাপন করছে না, এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের দক্ষতা অর্জনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। 

রেহানা সুলতানা আরও বলেন, উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর আলাদা আলাদা স্টলে শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। যেগুলো যাচাই–বাছাই শেষে প্রতিষ্ঠানগুলো উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করবে। 

২০১৪ সাল থেকে প্রতিবছর ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। 

মুগদা মেডিকেলে দ্বিতীয় দিনেও চলছে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎস…
  • ১৬ আগস্ট ২০২৬
পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
  • ১৬ আগস্ট ২০২৬
সেনা-নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে পুরুষরা, তাহলে নারী…
  • ১৬ আগস্ট ২০২৬
আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কত বছর লাগতে পারে, জানালেন অর্থ…
  • ১৬ আগস্ট ২০২৬
পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করার সুযোগ দিচ্ছে ডিএস…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage