সুপ্রীম কোর্ট নেবে ১৪ জন, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
সুপ্রীম কোর্ট নেবে ১৪ জন

সুপ্রীম কোর্ট নেবে ১৪ জন © সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিভাগে তিন ক্যাটাগরির পদে ১৪ ও ২০তম গ্রেডে ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২০ মার্চ। 

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। নির্ধারিত শর্টহ্যান্ড ও টাইপিং গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

২. পদের নাম: এমএলএসএস
পদসংখ্যা: ৯
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৩. পদের নাম: মালি
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা
২০ মার্চ ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আরও পড়ুন: অফিসার নেবে সিটি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা ও অনলাইন ফি ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ও অনলাইন ফি ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

উচ্চশিক্ষায় সার্কের সহযোগিতার আশ্বাস: মহাসচিবের সঙ্গে জাতীয়…
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলায় ভেঙে গেছে চোয়াল, কথা বলতে না পেরে কাগজে লি…
  • ০৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় সিনেট অধিবেশন প্রত্যাখ্যান…
  • ০৮ আগস্ট ২০২৬
তিন পে কমিশনের একটির বিষয়ে বাস্তবায়নে মন্ত্রী-প্রতিমন্ত্রীদ…
  • ০৮ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
দেশের ২২১৭টি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ল্যাব স্থাপনে…
  • ০৮ আগস্ট ২০২৬