স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এইচএসসি পাসেই আবেদন

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পরিপত্র অনুযায়ী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ গ্রেডভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

২. পদের নাম: গাড়ি চালক
পদসংখ্যা: ০২ টি 
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) 
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

৪. পদের নাম: সহকারী হিসাব রক্ষক 
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) 
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: সরকারি 

কর্মস্থল: মহাখালী (ঢাকা)

আরও পড়ুন: নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরে চাকরি, এসএসসি পাসেও আবেদন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬