বেসরকারি উন্নয়ন সংস্থায় নেবে ১০২ জন, থাকছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM
বেসরকারি উন্নয়ন সংস্থায় নেবে ১০২ জন

বেসরকারি উন্নয়ন সংস্থায় নেবে ১০২ জন © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি) জনবল। সংস্থাটি বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচির আওতায় দুই ক্যাটাগরির পদে ১০২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৮ মার্চ

১. পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন: শিক্ষানবিশকাল (তিন মাস) ১৫,০০০ টাকা। জিকেটি বিধিমোতাবেক চাকরি স্থায়ীকরণের পর সাকল্যে বেতন মাসিক ২১,০০০ টাকা।

২. পদের নাম: সিনিয়র/ অ্যাকাউন্টস অফিসার
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সিএ (সিসি)) ডিগ্রি থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: শিক্ষক নেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

সুযোগ-সুবিধা: চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা ও কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধাসহ মূল্যায়নের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান করা হয়।

আগ্রহী প্রার্থীদের গণ কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬