পুলিশের এসআই পদে নিয়োগ, আবেদন শেষ কাল

২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
পুলিশে এসআই নিয়োগ

পুলিশে এসআই নিয়োগ © সংগৃহীত

বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামীকাল ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে।

শারীরিক যোগ্যতা: এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

বেতন: ১০ম গ্রেড

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থী সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।

নিয়োগ পরীক্ষার ধাপগুলো: ওয়েববেজড প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, লিখিত, মনস্তাত্ত্বিক, কম্পিউটার দক্ষতা ও বুদ্ধিমত্তার যাচাই পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন।

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে। আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

পানির চাপে ভেঙে গেছে সড়ক, দুর্ভোগে দুই উপজেলার মানুষ
  • ০৮ আগস্ট ২০২৬
বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরুর খামার, যুবদল কর্মী আটক
  • ০৮ আগস্ট ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতির বাল্যস্কুলের ছাত্র হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ম…
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবিরের প্রবেশে বাধা, ভেতরে ছাত্রদলের …
  • ০৮ আগস্ট ২০২৬
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬