প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ © ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ (বিশ হাজার ছয়শত সাতচল্লিশ) জন উত্তীর্ণ হয়েছে। 

প্রার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও উত্তীর্ণ পরীক্ষার্থীদের জানানো হবে ক্ষুদে বার্তার মাধ্যমে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন: ১৭তম জুডিসিয়াল সার্কুলার প্রকাশ, জেনে নিন পদ সংখ্যাসহ বিস্তারিত

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির ২ তারিখে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪ শত ৪৩ জন। তার আগে বিগত বছরের ২০ মার্চ এ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে বিগত ডিসেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যদিও এ ধাপের পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 

পরবর্তীতে দ্বিতীয় ধাপের পরীক্ষায় ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী। এবার আবেদন এবং নিয়োগ পরীক্ষা বিভাগীয়ভাবে নেওয়া হচ্ছে। তিন ধাপের বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষাও হচ্ছে আলাদাভাবে।

ঈদে জননিরাপত্তা : যশোর জেলাজুড়ে পুলিশের শতাধিক টিম মাঠে
  • ২১ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির উদ্যোগে ঈদ উপহার বিতরণ, হাসি ফুটল অসহায় …
  • ২১ মার্চ ২০২৬
শেরপুরে কলাবাগান থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২১ মার্চ ২০২৬
মেঘনায় স্পিডবোট ডুবে নিখোঁজের দুদিন পর মিলল পুলিশ কনস্টেবলে…
  • ২১ মার্চ ২০২৬
খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
রমজানের রাতের হারিয়ে যাওয়া সুর—পুরান ঢাকার কাসিদা
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence