স্নাতক পাসে বেসরকারি সংস্থা আরডিআরএসে চাকরি, বেতন ২৮ হাজার

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
স্নাতক পাসে বেসরকারি সংস্থা আরডিআরএসে চাকরি

স্নাতক পাসে বেসরকারি সংস্থা আরডিআরএসে চাকরি © সংগৃহীত

আরডিআরএস বাংলাদেশ ক্ষুদ্রঋণ কার্যক্রমে ক্ষুদ্রঋণ কর্মকর্তা পদে নিয়োগ ও নিয়োগের প্যানেল তৈরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আরডিআরএস বাংলাদেশের রংপুর অফিসে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ মার্চ। 

১. পদের নাম: ক্ষুদ্রঋণ কর্মকর্তা
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস
বেতন ও সুবিধা: শিক্ষানবিশকালে প্রতি মাসে বেতন সাকল্যে ২০ হাজার টাকা। ছয় মাসের শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর সংস্থার বেতনের কাঠামো অনুযায়ী প্রতি মাসে মোট বেতন হবে ২১ হাজার ৩৪৭ টাকা। অন্যান্য ভাতার মধ্যে আছে গ্র্যাচুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, ইনসেনটিভ, মোটরসাইকেলের জ্বালানি খরচ, মুঠোফোন বিল ও প্রভিডেন্ট ফান্ড।

২. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: কমপক্ষে স্নাতকোত্তর পাস। ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুবিধা: প্রতি মাসে বেতন কমপক্ষে ২৮ হাজার ৮৮ টাকা। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে। এ ছাড়া রয়েছে উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, ইনসেনটিভ, মোটরসাইকেলের জ্বালানি খরচ, মুঠোফোন বিল।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মুঠোফোন নম্বরসহ), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীদের আবেদনে উৎসাহিত করা হচ্ছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
সমন্বয়কারী (মানবসম্পদ), আরডিআরএস বাংলাদেশ, জেল রোড, রাধাবল্লভ, রংপুর।

খামারে রাতের আঁধারে ষাঁড়ের জিহ্বা কেটে দিল দুর্বৃত্তরা
  • ০১ এপ্রিল ২০২৬
ফিট হয়েই ফিরবেন সাকিব, আত্মবিশ্বাসী বিসিবির ট্রেনার
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, এড়িয়ে গিয়ে যা বললেন প্…
  • ০১ এপ্রিল ২০২৬
জাবি ছাত্রী শারমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
ট্রেনে কাটা পরে যমজ শিশুর মৃত্যু
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence