প্রশাসন ক্যাডারের সব সুবিধা পাবেন ইকোনমিক ক্যাডাররা

১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৫ PM

বিসিএস ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা এখন থেকে প্রশাসন ক্যাডারের মতো সব সুবিধা ভোগ করবেন। সব সুবিধার দিক থেকে এই দুই ক্যাডার কর্মকর্তাদের একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত দিয়েছেন। শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসির সম্মেলনকক্ষে একনেক সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুস্তফা কামাল বলেন, সুযোগ-সুবিধার দিক থেকে এই ক্যাডারের কর্মকর্তারা এক হয়ে গেল। গাড়ি পাওয়ার ক্ষেত্রেও একই সুবিধা পাবেন ইকোনমিক ক্যাডারের কর্মকর্তারা। তিনি আরও জানান, পদোন্নতি, পাওনা-দাওনা, চাকরিবিধি—সবই এখন থেকে এই ক্যাডারের একই থাকবে।

জানা গেছে, একনেক সভায় ২৫৮ কোটি টাকার বিসিএস ইকোনমিক একাডেমি (২য় সংশোধিত) প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়। এই সময়ে প্রধানমন্ত্রী দুই ক্যাডারের কর্মকর্তাদের সুযোগ-সুবিধা একই রকম করার নির্দেশ দেন। একই সঙ্গে ওই প্রকল্পের নাম পরিবর্তন করে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি করার নির্দেশও দেন।

মুগদা মেডিকেলে দ্বিতীয় দিনেও চলছে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎস…
  • ১৬ আগস্ট ২০২৬
পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
  • ১৬ আগস্ট ২০২৬
সেনা-নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে পুরুষরা, তাহলে নারী…
  • ১৬ আগস্ট ২০২৬
আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কত বছর লাগতে পারে, জানালেন অর্থ…
  • ১৬ আগস্ট ২০২৬
পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করার সুযোগ দিচ্ছে ডিএস…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage