৫৪০ জন নেবে পূবালী ব্যাংক, বেতন ৩৭ হাজার

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
পূবালী ব্যাংকে বড় নিয়োগ

পূবালী ব্যাংকে বড় নিয়োগ © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকটি ‘ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ)’ পদে ৫৪০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ডেপুটি জুনিয়র অফিসার (ক্যাশ)

পদ সংখ্যা: ৫৪০

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসএসসিতে জিপিএ ৫–এর মধ্যে অন্তত ৩.৫০ এবং এইচএসসিতে জিপিএ–৪ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩ থাকতে হবে। কোনো ব্যাংকে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: মাসিক বেতন ৩৭,৮০০ টাকা

আরও পড়ুন: সমন্বিত ৭ ব্যাংকে বড় নিয়োগ, নেবে ১১১ জন

আগ্রহী প্রার্থীরা পূবালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

এছাড়া নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬