নৌবাহিনীতে ২০২৫ অফিসার ক্যাডেট পদে চাকরি, এসএসসি পাসেই আবেদন

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
নৌবাহিনীতে ২০২৫ এ অফিসার ক্যাডেট পদে চাকরি

নৌবাহিনীতে ২০২৫ এ অফিসার ক্যাডেট পদে চাকরি © সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী ২০২৫এ অফিসার ক্যাডেট ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শেষ সময় ৩১ মার্চ ২০২৪। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

ব্যাচের নাম: ২০২৫-এ অফিসার ক্যাডেট ব্যাচ।

পদের নাম: জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার।

শিক্ষাগত যোগ্যতা
ক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

অথবা ইংরেজি মাধ্যম এর প্রার্থীগণের জন্য “ও” লেভেলে ৬ টি বিষয়ের মধ্যে ন্যূনতম ০৩টি বিষয়ে “A” গ্রেড ও ০৩টিতে B গেড থাকতে হবে এবং “এ” লেভেলের জন্যে ন্যূনতম ২টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে।

খ। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও স্ফীত ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও স্ফীত ৩০ ইঞ্চি।

আবেদনের বয়সসীমাঃ ০১ জানুয়ারি ২০২৫ তারিখে ১৬ বছর হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

২০২৪ সালের এইচএসসি/ সমমান পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন।

বৈবাহিক অবস্থ: অবিবাহিত।

জাতীয়তা: শুধুমাত্র বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে নৌবাহিনীর ওয়েবসাইট এ প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে।

আবেদন ফি: অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি ৭০০/- টাকা পরিশোধ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB%20%E0%A6%8F%20%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%87%E0%A6%9F%20%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%20%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AA

 

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬