মাধ্যমিকে ১৩৭৮ শিক্ষক নিয়োগ দেবে কর্ম কমিশন

১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৪ PM

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ১৩৭৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে তাদের নিয়োগ দেওয়া হবে। সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ার পর এই প্রথমবারের মতো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি। নিয়োগের আবেদন ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়েছে। চলবে ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

রোববার (৯ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, বাংলায় ৩৬৫ জন, ইংরেজিতে ১০৬জন, গণিতে ২০৫ জন,  সমাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন, ধর্মে ১৭২জন এবং কৃষি শিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। 

বেতন স্কেল: সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে জাতীয় বেতনস্কেল-২০১৫ এর দশম গ্রেড অনুযায়ী ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা ও নিয়মানুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

 

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950