পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষায় অসাধুপায়, তিনজনের সাজা

০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৫ PM

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে তিনজন নিয়োগ প্রার্থীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে ভ্রাম্যমান আদালত তাদের তিনজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

অভিযুক্তদের মধ্যে মো. জিয়াউর রহমান (৩০) ও মো. সাগর হোসেনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। অন্যজন হোসনে আক্তারকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকালে পরীক্ষা চলাকালীন তাদেরকে তিনটি কেন্দ্র থেকে আটক করা হয়।

ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. আজিজুর রহমান বলেন, পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে দুইজনকে এক মাসের কারাদণ্ড ও একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-র তত্বাবধানে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক পদের এ নিয়োগ পরীক্ষা।

পরীক্ষা চলাকালীন সময়ে মো. জিয়াউর রহমানকে টিচার্স ট্রেনিং কলেজ থেকে ইলেকট্রিক ডিভাইস সহ আটক করে পরীক্ষা হলে কর্তব্যরত পরিদর্শক। অন্যদিকে অন্যের হয়ে প্রক্সি দেয়ার সময় মো. সাগরকে আজিমপুরের একটি স্কুল থেকে আটক করা হয়। আর হোসনে আক্তারকে অন্যের খাতা নিয়ে লেখার সময় উদয়ন স্কুল থেকে আটক করা হয়েছে।

পরীক্ষার হলে নিয়োগপ্রার্থী থেকে জব্দকৃত ইলেকট্রিক ডিভাইস

 

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage