পিয়ন পদে ৩৭০০ পিএইচডি ডিগ্রিধারীর আবেদন

০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬ AM

© সংগৃহীত

একটি নিম্ন স্তরের পদের চাকরিতে ফাইভ পাসের যোগ্যতা চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। তবে অবিশ্বাস্যভাবে মাত্র ৬২টি শূন্যপদের জন্য সেই চাকরিতে আবেদন করেছেন প্রায় ৯০ হাজার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিধারী। প্রতিবেশী দেশ ভারতের উত্তর প্রদেশে বেকারত্বের এই ভয়াবহ চিত্র দেখা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশ পুলিশের টেলিকম বিভাগের বার্তাবাহক নিয়োগের জন্য ফাইভ পাসের যোগ্যতা চেয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। ৬২টি শূন্যপদের জন্য আবেদনকারীর সংখ্যা ৯৩ হাজার। আর আবেদনকারীদের ৫০ হাজার স্নাতক, ২৮ হাজার স্নাতকোত্তর ও তিন হাজার ৭০০ পিএইচডি ডিগ্রিধারী। জমা পড়া ৯৩ হাজার আবেদনের মধ্যে মাত্র চার হাজার ৭০০ আবেদনকারীর যোগ্যতা পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পাস।

উত্তর প্রদেশের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১২ বছর ধরে ৬২টি পিয়ন-মেসেঞ্জারের পোস্টে কোনো নিয়োগ হয়নি। এই চাকরিতে কাজ হলো অনেকটা পোস্টম্যানের মতো। পুলিশ বিভাগের এক অফিস থেকে আরেক অফিসে খবর পৌঁছে দেয়াই এদের কাজ। এই কাজের জন্য সাইকেল চালাতে জানাটা জরুরি। এর আগে পরীক্ষা নেয়ার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু এত আবেদন দেখে পরীক্ষা নেয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট দপ্তর।

তবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন পুলিশের টেলিকম বিভাগের এডিজি পিকে তিওয়ারি। তিনি জানান, এটা খুব ভালো বিষয় যে, শিক্ষিত প্রার্থীরা এই পেশায় কাজ করবেন।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950