শাবিতে ভর্তি আবেদনের কার্যক্রম শুরু

০২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪২ PM

© ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সম্মান ১ম বর্ষের ভর্তির আবেদন আজ থেকে শুরু হয়েছে। আবেদন কার্যক্রম চলবে ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান জানান, আজ সকাল ১০টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, অন্যান্য বার টেলিটকের মাধ্যমে ভর্তি আবেদন করা গেলেও এবছর তা থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর আবেদন করতে হবে শাবির নিজস্ব ওয়েবসাইট থেকে। এবং ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট একাউন্টের মাধ্যমে। অন্যদিকে এসএসসির জিপিএকে ২ দ্বারা ও এইচএসসির জিপিএকে ৪ দ্বারা গুণ করা হবে, যেটা আগে দুইটার জিপিএ মিলিয়ে ৩ দ্বারা গুণ করা হতো। এছাড়া দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগও থাকছে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদন ও অন্যান্য বিষয়াদি www.admission.sust.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইট থেকে ভর্তি আবেদনের রেজিস্ট্রেশনের সুবিধার্থে এ ও বি ইউনিটের বিভাগগুলোকে কয়েকটি সাব-ইউনিটে ভাগ করা হয়েছে। যদি কোনো শিক্ষার্থী উভয় ইউনিটের পরীক্ষা দিতে চায় তাহলে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।

আগামী ১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে এবছর অন্যান্য বারের তুলনায় ভর্তি পরীক্ষায় ফর্মের মূল্য ৫০ টাকা করে বৃদ্ধি করা হয়ছে বলে ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান জানিয়েছেন। 

মুগদা মেডিকেলে দ্বিতীয় দিনেও চলছে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎস…
  • ১৬ আগস্ট ২০২৬
পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
  • ১৬ আগস্ট ২০২৬
সেনা-নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে পুরুষরা, তাহলে নারী…
  • ১৬ আগস্ট ২০২৬
আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কত বছর লাগতে পারে, জানালেন অর্থ…
  • ১৬ আগস্ট ২০২৬
পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করার সুযোগ দিচ্ছে ডিএস…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage