বাংলাদেশে জাপানি বিজনেস ম্যানার টেস্ট কেন্দ্র করবে স্কিল জবস

০১ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫১ PM
জেবিনেট কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা চুক্তিপত্র বিনিময় করছেন।

জেবিনেট কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা চুক্তিপত্র বিনিময় করছেন। © টিডিসি ফটো

জাপানের জেবিনেট কর্পোরেশন এর সহযোগিতায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে জাপানে গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস থেকে জাপানী ব্যবসার আদবকেতা ( বিজনেস ম্যানার) বিষয়ক পরীক্ষা কেন্দ্র চালু করতে যাচ্ছে দেশের বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান স্কিল জবস।

শনিবার স্কিল জবসের কর্পোরেট সভাকক্ষে জেবিনেট কর্পোরেশন জাপান ও স্কিল জবসের মধ্যে এ উপলক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে জেবিনেট কর্পোরেশন জাপানের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান শাহীন ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান স্বাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন লোয়ার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড জাপানের প্রধান আইটি কর্মকর্তা ওয়াতারু কোনাগাই, স্কিল জবসের সিটিও মো. আলাউদ্দিন, স্কিল জবসের অপারেশন ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মামুন বাদশা ও ব্যবসায় উন্নয়ন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. শাহীন খান প্রমুখ।

সমঝোতা অনুযায়ী, বাংলাদেশে এই কোর্সের মার্কেটিং ও প্রমোশনের একক পার্টনার হিসেবে কাজ করবে স্কিল জবস এবং কোর্সের পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি স্পট রিক্রুটমেন্ট, মানবসম্পদ বিষয়ক সমাধান ও প্রশিক্ষণ ইত্যাদি কর্মকাণ্ড যৌথভাবে পরিচালনা করবে।

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত, তল্লাশির মুখোম…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950