নভেম্বরে নিয়োগ পাচ্ছে আরও ৭ হাজার চিকিৎসক

২৬ আগস্ট ২০১৮, ০৫:৫৪ PM
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম © ফাইল ফটো

আগামী নভেম্বরের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে উপজেলা পর্যায়ে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় তিনি এমন কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, দেশের চিকিৎসাসেবায় সংকট দূরীকরণে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে উত্তীর্ণ সকলকে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে নিয়োগ দেয়া হবে। সেখানে তিন বছর তাদের বাধ্যতামূলক চিকিৎসাসেবা দিতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালেক স্বপন, স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর-সংস্থার প্রধান প্রমুখ।

মুগদা মেডিকেলে দ্বিতীয় দিনেও চলছে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎস…
  • ১৬ আগস্ট ২০২৬
পায়রা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
  • ১৬ আগস্ট ২০২৬
সেনা-নৌবাহিনীর নারী সদস্যের সাথে মিশেছে পুরুষরা, তাহলে নারী…
  • ১৬ আগস্ট ২০২৬
আউটলেট ইনচার্জ নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, আবেদন ১৪ সেপ্টেম্বর…
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে কত বছর লাগতে পারে, জানালেন অর্থ…
  • ১৬ আগস্ট ২০২৬
পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন করার সুযোগ দিচ্ছে ডিএস…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage