৩৯তম বিসিএস পরীক্ষায় বহিষ্কার ২

০৩ আগস্ট ২০১৮, ০৬:৩০ PM

সারাদেশে অঘোষিত পরিবহন ধর্মঘটের মধ্যে ৩৯তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাচলাকালীন অসদুপায় অবলম্বনের জন্য দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষাশেষে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, নির্ধারিত সময়ে রাজধানীর ২৫টি কেন্দ্রে ৩৯তম বিশেষ বিসিএসের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ বিসিএসের মাধ্যমে শুধু স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয়া হবে।
তিনি জানান, পরীক্ষা চলাকালে দুইটি কেন্দ্র থেকে দুই চাকরিপ্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কানে ডিজিটাল রিসিভিং ডিভাইস এবং আরেকজনের কাছে মোবাইল পাওয়া গেছে। পরীক্ষার হলে ঘড়ি, মোবাইল, ব্যাগ, ক্যালকুলেটরসহ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ। কিন্তু ওই শিক্ষার্থীরা তা অমান্য করে অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে।
পিএসসি সূত্র জানায়, এমসিকিউ ধরণের লিখিত পরীক্ষার পূর্ণ নম্বর ছিল ২০০। এ পরীক্ষায় উত্তীর্ণরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিবে।
গত ১০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম চলে। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন। এ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক স্বাস্থ্য ক্যাডারে চাকরি পাবেন।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage