রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আট পদে চাকরি

০৩ আগস্ট ২০১৮, ০৬:২৩ PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আট পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্থায়ী শূন্য পদে আগামী ৬ আগস্ট এর মধ্যে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে...

পদ: সিনিয়র মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ বিএমডিসির সনদধারী এবং মেডিক্যাল অফিসার হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতাসম্পন্ন।
বেতনস্কেল: ৩৫,৫০০/- ৬৭,০১০/ টাকা।

পদ: সহকারী পরিচালক (জনসংযোগ)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: বাংলা, ইংরেজি বা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রথম শ্রেণির পদে কমপক্ষে চার বছরের জনসংযোগ ও প্রকাশনা কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা প্রথম শ্রেণীর গণমাধ্যমে কমপক্ষে সাত বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনস্কেল: ২৯,০০০/- ৬৩,৪১০/ টাকা।

পদ: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে তিন বা চার বছর মেয়াদী ডিপ্লোমাসহ উপ-সহকারী প্রকৌশলী পদে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অটোক্যাডের কাজ জানতে হবে।
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা।

পদ: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর (পুরুষ)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিসহ বিপিএড কোর্স সম্পন্ন।
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা।

পদ: লিগ্যাল অফিসার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক(সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী (এলএলবি অনার্স ও এলএলএম) এবং বার কাউন্সিলের সনদধারী হতে হবে।
বেতনস্কেল: ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা।

পদ: উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে তিন বা চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারী।
বেতনস্কেল: ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা।

পদ: সেকশন অফিসার (গ্রেড-২)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রিধারী।
বেতনস্কেল: ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা।

পদ: ফটোগ্রাফার
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্নাতক/সমমানের ডিগ্রিসহ ফটোগ্রাফি কোর্সে কমপক্ষে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতনস্কেল: ৯,৭০০/- ২৩,৪৯০/ টাকা।

আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage