ইবিতে ‘ক্যারিয়ার এক্সিলেন্স’ শীর্ষক সেমিনার

২১ জুলাই ২০১৮, ০৬:৫১ PM
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘চার্টার্ড অ্যাকাউন্টেন্সি: ক্যারিয়ার এক্সিলেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ ও চার্টার্ড অ্যাকাউন্টেন্সির যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শহীদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফসিএ ঢাকা জোনের চেয়ারম্যান আলী আখতার রিজভী, এফসিএ আব্দুর রাজ্জাক ভূইয়া, আশরাফুল আলম, রেজাউল করিম, সাইফুল হাসান, জহুরুল ইসলাম, ফরহাদ হোসাইন সুমন।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরিন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক এম আব্দুস সবুর প্রমুখ।

হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage