বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল

আধঘণ্টা আগে পরীক্ষা স্থগিত

২০ জুলাই ২০১৮, ০৮:২৯ PM

বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) টিকিট কালেক্টর (গ্রেড-২) পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজশাহীতে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে দুপুরে পরীক্ষা শুরু হওয়ার মাত্র আধা ঘণ্টা আগে তা স্থগিত করে কর্তৃপক্ষ।

এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থীরা রেলওয়ে পশ্চিমাঞ্চল রেল ভবনের (রাজশাহী) সামনে বিক্ষোভ করেছে।

জানা গেছে, বরিশাল থেকে ১৪ হাজার, দিনাজপুর থেকে ছয় হাজার এবং নওগাঁ থেকে দুই হাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০ হাজার পরীক্ষাথী এ পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার মাত্র আধা ঘণ্টা আগে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষোভে ফুঁসে ওঠেন পরীক্ষার্থীরা।

রাজশাহী রেলওয়ের কর্মকর্তা (সিএসটি) অসিম কুমার তালুকদার বলেন, পরীক্ষা আগামী একমাস পর পুনরায় নেওয়া হবে। কী কারণে হঠাৎ পরীক্ষা স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগ কমিটি বিষয়টি বলতে পারবে।

পরীক্ষার্থীদের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর গ্রেড-২ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয় গত বছরের নভেম্বর মাসে। এরপর পরীক্ষার তারিখ জানানো হয় আরও দুই মাস পর। পরীক্ষার নির্ধারিত দিন ধার্য হয় শুক্রবার (২০ জুলাই)।

পরীক্ষার্থীরা আগের দিন (বৃহস্পতিবার) রাত থেকেই ভিড় জমায় রাজশাহীর বিভিন্ন হোটেল এবং স্টেশন এলাকায়। দুপুরে তারা নিজ নিজ কেন্দ্রে গেলে জানতে পারেন তাদের পরীক্ষা কেন্দ্রে কোনও সিট বসানো হয়নি। এরপর তারা নগরীর রেলগেট সংলগ্ন রেলভবনে এসে দেখেন পরীক্ষা স্থগিতের নোটিশ ঝোলানো আছে।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage