এসআই নিয়োগের ফল প্রকাশ

১৯ জুলাই ২০১৮, ০৯:৪০ PM
লগো

লগো

সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পরীক্ষা-২০১৮ এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৪১১ জন। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিক-২) মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও স্থান যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে অবহিত করা হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, নাগরিকত্বের প্রামাণিক ও মুক্তিযোদ্ধা সনদসহ (প্রযোজ্যক্ষেত্রে) সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে।

প্রসঙ্গত, ১৯, ২০ ও ২১ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মস্তিষ্কের বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পরিচর্যার জন্…
  • ১৬ আগস্ট ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ২২ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্কিল অ্যান্ড এমপ্লয়েবিলিটি সামিট …
  • ১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসী
  • ১৬ আগস্ট ২০২৬
জাপানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সেমিনার করল ইস্ট ওয়েস্ট ইউন…
  • ১৬ আগস্ট ২০২৬
হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’: আমি…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage