প্রিয় বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, উপদেষ্টা ফারুকীর পুরোনো সাক্ষাৎকার ফের আলোচনায়

১৯ আগস্ট ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী © সংগৃহীত

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর একটি পুরোনো সাক্ষাৎকার হঠাৎ করেই আবার আলোচনায় এসেছে। দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০১৯ সালের ২৯ মার্চ প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার প্রিয় বই হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’।

দৈনিক প্রথম আলো পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সন দেখা জানা যায়, ‘প্রিয় বই’ শিরোনামের ওই সাক্ষাৎকারে ফারুকী বলেছিলেন, “আমি কে, তার উত্তর আছে অসমাপ্ত আত্মজীবনীতে। এ বইটি আমার প্রিয় বই।”

তিনি আরও বলেন, “বই আমার নিত্যসঙ্গী। তাই আমার প্রিয় বই অনেক। কিন্তু এখানে যেহেতু একটা বই বেছে নিতে হবে, সেহেতু বলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’। বইটি প্রথম পড়েছিলাম বের হওয়ার পরপরই। কিছুদিন আগে একটি কাজে আবার পড়তে হয়েছে। এটি আমার খুবই প্রিয়। কারণ, এটি আমাকে নিজেকে চিনতে সাহায্য করেছে। বাংলাদেশের ডিসকোর্সটা কী, আমরা কোথা থেকে কেমন করে এসেছি—তার উত্তর আছে এই বইতে। আর এ বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো বঙ্গবন্ধুর ভণিতাহীন বর্ণনা।”

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ঘুরে বেড়ানো সেই সাক্ষাৎকার ঘিরে এখন নতুন করে আলোচনায় এসেছেন ফারুকী।

যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬