হঠাৎ অসুস্থ সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

১৬ আগস্ট ২০২৫, ১১:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৭:৩৯ AM
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী © ফাইল ফটো

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে সফরকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব।

তিনি বলেন, ১৫ আগস্ট ৫ দিনের সফরে কক্সবাজার আসেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ১৯ আগস্ট সফর শেষে কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। এ সফরে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল।

তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। বড় কোনো জটিলতা না থাকলেও চিকিৎসকের পরামর্শে সফর সংক্ষিপ্ত করে রাত ১০টার দিকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

 

 

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬