এসবিএসি ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ PM
এসবিএসি ব্যাংক পিএলসি

এসবিএসি ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

এসবিএসি ব্যাংক পিএলসিতে হেড অব ইন্টারনাল অডিট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীর ব্যাংকিং খাতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকে হেড অব ইন্টারনাল অডিট হিসেবে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থী প্রথম ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদায় স্থায়ীভাবে নিয়োগ পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: এসবিএসি ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব ইন্টারনাল অডিট 

চাকরির ধরন: স্থায়ী ও পূর্ণকালীন

পদমর্যাদা: প্রথম ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

আরও দেখুন: সাইকোসোশ্যাল কাউন্সেলর নিয়োগ দেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আবেদন অনলাইনে

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। সিএ, সিএমএ, সিএস, সিএফএ, সিএসএএ, এসিসিএ, সিআইএসএ, এমপিএ, এমপিএফ, এমপিবি বা এমবিএমের মতো পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংকিং খাতে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনো ব্যাংকে হেড অব ইন্টারনাল অডিট হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। বয়স গণনা করা হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী।

বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় পারিশ্রমিক, উন্নত কর্মপরিবেশ এবং পেশাগত উন্নতি ও পদোন্নতির সুযোগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) ডাকযোগে অথবা বিডিজবস ডটকমের মাধ্যমে পাঠাতে হবে।

আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ৩ দিন

ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: হিউম্যান রিসোর্স ডিভিশন, এসবিএসি ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ৮ম তলা, বিএসসি টাওয়ার, ২-৩ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

পাঁচ দফা দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি
  • ২১ নভেম্বর ২০২৬
খুনি আখ্যা ‍দিয়ে মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্যের ন…
  • ২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
  • ২০ নভেম্বর ২০২৬
‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ ক…
  • ২০ নভেম্বর ২০২৬
‘যৌবন কেটেছে দলের পেছনে’—ছাত্রদলের সাবেক নেতা এখন চালান ইজি…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage