মাত্র ১ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে সিটি ব্যাংক

৩১ আগস্ট ২০২৬, ০৩:১৬ PM
সিটি ব্যাংক পিএলসি

সিটি ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

সিটি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এসএমই-স্মল বিজনেস বিভাগে রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগ দেবে। দেশের যেকোনো স্থানে কাজ করতে আগ্রহী যোগ্য প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

পদ: রিলেশনশিপ অফিসার/সিনিয়র রিলেশনশিপ অফিসার

বিভাগ: এসএমই-স্মল বিজনেস

পদসংখ্যা: উল্লেখ করা হয়নি

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীর কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।

আরও দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং: তথ্য জমার সময় বৃদ্ধি

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২৬।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে দেখুন। 

‘মবের শিকার’ প্রধান শিক্ষককে দায়িত্বে থাকার নির্দেশ হাই কোর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুদকের ব্রিফিং ইস্যুতে আসিফ মাহমুদের রিট খারিজ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: উপাচার্য 
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬