জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং: তথ্য জমার সময় বৃদ্ধি

৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স কলেজগুলোর কলেজ র‍্যাংকিং ২০২৫-এর তথ্য ছক পূরণ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কলেজগুলো নির্ধারিত তথ্য ছক পূরণ করে জমা দিতে পারবে।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ।

অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত কি পারফরম্যান্স ইন্ডিকেটরসের (কেপিআই) ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোর পারফরম্যান্স র‍্যাংকিং করে জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজ এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ১০টি করে মোট ৮৮টি সেরা কলেজ নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।

র‍্যাংকিংয়ের জন্য ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়কালের কেপিআই-সংক্রান্ত তথ্য বিবেচনা করা হবে। এ জন্য কলেজের কলেজে কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পোর্টালে লগইন করে কলেজ র‍্যাংকিং তথ্য ছক যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে।

আরও দেখুন: ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক আল-আমিন

এর আগে গত ১৪ মে জারি করা অফিস আদেশে তথ্য ছক পূরণের নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন আদেশে এর সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৬ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নির্বাচিত র‍্যাংকিংপ্রাপ্ত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রণোদনা, কম্পিউটার, শিক্ষা উপকরণ, বই, সনদ, অ্যাওয়ার্ড ও সম্মাননা পুরস্কার দেওয়া হবে।

কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য ছক পূরণ করে সাবমিট করার জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আনল বিসি…
  • ৩১ আগস্ট ২০২৬
কোটায় আবেদন নিয়ে একাদশে ভর্তিচ্ছুদের সতর্ক করল আন্তঃশিক্ষা …
  • ৩১ আগস্ট ২০২৬
বদলে গেল এফসিপিএস মিড-টার্ম পরীক্ষার কাঠামো
  • ৩১ আগস্ট ২০২৬
মন্ত্রিপরিষদের সভা বিকেল সাড়ে ৪টায়, আলোচনায় পে স্কেল
  • ৩১ আগস্ট ২০২৬
অল্পতেই রেগে যান? নিয়ন্ত্রণে আনুন এভাবে
  • ৩১ আগস্ট ২০২৬
যোগদান করেও বেতন পেতে অপেক্ষা, কারিগরির এমপিও শিক্ষকদের পার…
  • ৩১ আগস্ট ২০২৬