জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ আজ, নতুন পদ্ধতিতে দেখবেন যেভাবে

৩১ আগস্ট ২০২৬, ১১:২৯ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১১:৩৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার ফলাফল আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ২০২৪ সালের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। আজ দুপুরের পর শিক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে। অল্প সময়ের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে এটি একটি নতুন রেকর্ড হবে।

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে

মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিষ্ট্রেশন, এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

এর আগে, এ বছরের ৩০ এপ্রিল শুরু হয় অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা। শেষ হয় ১৫ জুন। পরীক্ষা শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এর রেজাল্ট প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি। 

কক্সবাজারে বাস থেকে ২৪ হাজার ইয়াবা জব্দ, চালক-হেলপার আটক
  • ৩১ আগস্ট ২০২৬
এশিয়া কাপে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
  • ৩১ আগস্ট ২০২৬
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
  • ৩১ আগস্ট ২০২৬
রুট পারমিটের শর্ত ভেঙে চলছে মধুমতি পরিবহন, বৈধ বাস মালিকদের…
  • ৩১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৩
  • ৩১ আগস্ট ২০২৬
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত শত…
  • ৩১ আগস্ট ২০২৬