ডিগ্রি ৩য় বর্ষের ইনকোর্স পরীক্ষা কবে, জানাল জাতীয় বিশ্ববিদ্যালয়

৩১ আগস্ট ২০২৬, ১১:২২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১১:২৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়। © ফাইল ছবি

২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের দুইটি ইনকোর্স পরীক্ষা দিতে হবে। এসব পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি না করলে পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

এ ছাড়া ইনকোর্স পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করে পরীক্ষা নিতে হবে। শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করা বাধ্যতামূলক। অনলাইনে নম্বর এন্ট্রি ছাড়া পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র এবং ইনকোর্স নম্বরপত্রের (ম্যানুয়াল) কপি গালাসিল করে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে পরিচালক (সংশ্লিষ্ট) আঞ্চলিক কেন্দ্র/গাজীপুর ক্যাম্পাসের সংশ্লিষ্ট শাখায় হাতে হাতে জমা দিতে হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে ইনকোর্স পরীক্ষা গ্রহণের নিয়মাবলী ও অনলাইনে ইনকোর্স নম্বর এন্ট্রি দেয়ার নিয়মাবলী বিস্তারিতভাবে বলা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ দেখুন।

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬