জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল নিয়ে যা বললেন উপাচার্য

৩১ আগস্ট ২০২৬, ১১:৪০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৭ AM
প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার ফলাফল আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ২০২৪ সালের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। আজ দুপুরের পর শিক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে। অল্প সময়ের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে এটি একটি নতুন রেকর্ড হবে।

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে

মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিষ্ট্রেশন, এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

এর আগে, এ বছরের ৩০ এপ্রিল শুরু হয় অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা। শেষ হয় ১৫ জুন। পরীক্ষা শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এর রেজাল্ট প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি। 

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ‘আব্বা’ ডেকেও রেহা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি স্কুলের ভর্তিতে ১৪% এবং বেসরকারিতে ১৫ শতাংশ কোটার প্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট, গাজীপুরে এনসিপি নে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬