সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফিরলেন যুবক, টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের অভিযোগ

৩১ আগস্ট ২০২৬, ০১:৪৬ PM
শার্শা থানা

শার্শা থানা © সংগৃহীত

সৌদি আরবে চাকরি দেওয়ার কথা বলে ৪ লাখ ৭৫ হাজার টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই টাকা ফেরত চাইতে গেলে প্রবাসীর বাবা, ছেলে ও এক স্বজনকে মারধরের অভিযোগও উঠেছে। এ ঘটনায় যশোরের শার্শা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, সৌদি আরবে চাকরির আশায় টাকা দিয়ে প্রায় ছয় মাস অপেক্ষার পরও কাজ না পেয়ে দেশে ফিরতে হয়েছে শাহাজান মোল্যার ছেলে আবু রায়হান রিপনকে। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে রয়েছেন। পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের শিকার হওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন তার বাবা বসতপুর গ্রামের শাহাজান মোল্যা (৬০)।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি আবু রায়হান রিপনকে সৌদি আরবে পাঠিয়ে চাকরি দেওয়ার কথা বলে স্থানীয় শাহাজালালের সঙ্গে ৪ লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করেন শাহাজান মোল্যা। চুক্তির পুরো টাকা পরিশোধের পর ১৬ ফেব্রুয়ারি রিপনকে তিন মাসের ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে পাঠানো হয়। সেখানে যাওয়ার পরও তাকে কোনো চাকরি দেওয়া হয়নি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের ব্যবস্থা না হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন সময় কাজ দেওয়ার আশ্বাস পেলেও প্রায় ছয় মাসেও কোনো ব্যবস্থা না হওয়ায় অতিরিক্ত প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে তাকে দেশে ফিরিয়ে আনেন বাবা।

আরও পড়ুন: কারিগরি শিক্ষকদের বেতন ছাড়তে দেরি, যে ব্যাখ্যা দিল অধিদপ্তর

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট বিকেলে পাওনা ৪ লাখ ৭৫ হাজার টাকা ফেরত চাইতে গেলে শাহাজান মোল্যার সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে গালিগালাজ ও পরে শাহাজান, তার ছেলে রিপন এবং সঙ্গে থাকা আলাউদ্দিনকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তারা আহত হলে স্থানীয়দের সহায়তায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রিপনকে ভর্তি করা হয়েছে। এ সময় শাহাজান মোল্যাকে টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুর হক বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, ২৪ জানুয়ারি…
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক আল-আমিন
  • ৩১ আগস্ট ২০২৬
সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ ১০ কলেজে আবেদন, কলেজে ভর্তির ওয়েবসাই…
  • ৩১ আগস্ট ২০২৬
‘এআই’ ভিডিও প্রকাশ করে ট্রাম্প—‘খার্গ দ্বীপকে টুকরো টুকরো ক…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাসের…
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তিতে ইংরেজি মাধ্যমকে বাড়তি সুবিধার উদ্যোগ চূড়ান্ত হ…
  • ৩১ আগস্ট ২০২৬