পাচারকৃত অর্থ ফেরাতে বিশ্বের ১২ দেশে ৭১ চিঠি দুদকের

০১ অক্টোবর ২০২৪, ০৪:৩২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
ছবি

ছবি © সংগৃহীত

পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে বিশ্বের যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ ১২টি দেশে ৭১টি চিঠি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২৭টি এমএলএআরের জবাব পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

মঙ্গলবার (২ অক্টোবর) দুদক কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের একটি প্রতিনিধি দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

দুদক মহাপরিচালক বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি টিমের সঙ্গেও এ বিষয়ে সহযোগিতা চেয়েছি। দুদকের অনুসন্ধান ও তদন্ত কাজে যে-সব প্রতিবন্ধকতা রয়েছে সে বিষয়টি আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করেছি।

'যে-সব দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে, সেসব দেশ থেকে অর্থ ফিরিয়ে আনতে তারা যাতে সহযোগিতা করে, সে বিষয়টি আমরা তাদের বলেছি। তাদের যে-সব দেশে অর্থ পাচার হয়েছে সেই দেশগুলোর নাম উল্লেখ করেছি। আশা করছি ওইসব দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করবে,' যোগ করেন তিনি।

আরও পড়ুন: আমেরিকায় বিনা খরচে পড়ার সুযোগ বাংলাদেশী হাইস্কুলের শিক্ষার্থীদের

দুর্নীতিবিরোধী ইস্যুতে দুদককে সহায়তার প্রতিশ্রুত ইইউ’র দুর্নীতিবিরোধী ইস্যুতে দুদককে সহায়তার প্রতিশ্রুত ইইউ’র। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন বিভাগের প্রধান মিশেল ক্রেজা, প্রোগ্রাম ম্যানেজার পাবলো প্যাডিন পেরেজ, নাদের তানজা এবং কিশওয়ার আমিনের সমন্বয়ে একটি টিম দুদকে বৈঠক করেন। 

এসময় দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও সচিব খোরশেদা ইয়াসমিন, দুদক মহাপরিচালক মো আক্তার হোসেন, পরিচালক আবদুল্লাহ আল জাহিদ ও গোলাম শাহরিয়ারের সমন্বয়ে একটি টিম সংস্থাটির পক্ষে বৈঠকে অংশ নেন।

ট্যাগ: দুদক
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950