সড়ক দুর্ঘটনায় ডান হাত হারালেন বাকৃবি শিক্ষক

০৮ অক্টোবর ২০২১, ০৩:২১ PM
হাসান মোহাম্মদ মোর্শেদ ও বাকৃবি লোগো

হাসান মোহাম্মদ মোর্শেদ ও বাকৃবি লোগো © ফাইল ফটো

সড়ক দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ মোর্শেদ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে ময়মনসিংহ থেকে শেরপুর যাওয়ার পথে জেলার ফুলপুরের বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।।

বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. রেজওয়ানুল হাবীব জানান, হাসান মোর্শেদ বাকৃবি থেকে আদিল পরিবহনের বাসে করে শেরপুর যাচ্ছিলেন। অসাবধানতাবশত ডান হাতটি তিনি জানালার বাইরে রেখেছিলেন। ফুলপুরের বাশাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বাসের জানালায় ঘষা দিয়ে চলে যায়। এতে হাসান মোর্শেদের হাতের একটি অংশটি জানালার বাইরে কেটে পড়ে যায় ।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখনে রাত সাড়ে ১১টার দিকে হাতের একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। রাত সোয়া ৩টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকার ল্যাবএইডে স্থানান্তর করা হয়। সেখানে হাতের একটি অস্ত্রোপচার শেষে তিনি আইসিইউতে রয়েছেন। তবে তার ডান হাতটি আর জোড়া লাগানো সম্ভব হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close