বাকৃবিতে রেলস্টেশন স্থাপনের কাজ পুনরায় চালুর দাবি

৩১ আগস্ট ২০২৩, ০৯:০৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূর্নাঙ্গ রেলস্টেশন স্থাপনের স্থবির হয়ে যাওয়া কাজ পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, বিকেলে বাকৃবিতে রেলস্টেশন স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে রেললাইন অবরোধ করেন বাকৃবি ছাত্র ইউনিয়ন। এসময় কাজের আশ্বস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলবেন বলে জানান তার। পরে সহকারী প্রক্টর ড. মো. শফিকুর রহমান শিশির ছাত্র ইউনিয়নের সদস্যদের আশ্বস্ত করেন সাতদিনের মধ্যে স্টেশন নির্মান কাজ শুরু হবে। তাঁর আশ্বাসের প্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের রেললাইন অবরোধ কর্মসূচি স্থগিত করে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, দীর্ঘ সময় পর রেলস্টেশনের কাজ পুনরায় চালু হলেও টেন্ডার জনিত সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আশ্বাসের ব্যাত্যয় ঘটে তবে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে আরও দুর্বার আন্দোলন আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি ছাত্র-শিক্ষক ও জনসাধারণের এই দাবী পূরণ না হলে রেললাইন অবরোধ করে আন্দোলন কঠিন থেকে কঠিনতর করার হুশিয়ারি প্রদান করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম বলেন, রেলস্টেশনের কাজ শুরু করার জন্য আমি ঠিকাদারের সাথে কাজ কথা বলেছি। তারা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে। এজন্য আগামী এক সপ্তাহ ছাত্র ইউনিয়নের কর্মসূচি স্থগিত রাখার কথা বলেছি।

স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার
  • ০৪ আগস্ট ২০২৬