নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যুক্ত হচ্ছে আরও দুই বিষয়

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ PM
নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ও কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। চলতি শিক্ষাবর্ষ (২০২৬-২৭) থেকেই নতুন এ দুই বিষয়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছনাত আলী।

জানা গেছে, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর হিসাববিজ্ঞান ও আইন বিষয়ে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। এবার এর সাথে যুক্ত হচ্ছে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন বিষয়গুলোর পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য অ্যাকাডেমিক ভবন প্রস্তুতের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

উপাচার্য ড. মোহা. হাছনাত আলী বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিষয়ে ৪০ জন করে শিক্ষার্থী পড়াশোনা করছেন। নতুন চালু হতে যাওয়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ও কম্পিউটার সায়েন্স বিষয়েও ৪০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। 

তিনি বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ বিষয় চালুর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন শহরের বাইপাস সড়ক সংলগ্ন বরুনকান্দি এলাকায় হওয়ায় শিক্ষার্থীরা শহরের যানজট ও কোলাহলমুক্ত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাচ্ছেন। বর্তমানে ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

অন্য খবর: ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে

তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে কম্পিউটার ল্যাব, ওয়াই-ফাই সংযোগ, সাধারণ লাইব্রেরি ও ডিজিটাল লাইব্রেরি স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। পাশাপাশি ডাক বিভাগের কার্যক্রমও চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিঁনি।

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয় শুধু নওগাঁর নয়, এটি পুরো দেশের সম্পদ। নওগাঁর সংসদ সদস্য, সুধীজন ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার কাজ চলছে।

তিনি আরও বলেন, উত্তরের খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চলের নওগাঁ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে নওগাঁকে দেশ-বিদেশে নতুনভাবে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ ও…
  • ০৭ নভেম্বর ২০২৬
৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
  • ০৭ নভেম্বর ২০২৬
সিজারের পর যমজ সন্তানের একজন উধাও, ওয়ার্ডবয় গ্রেপ্তার
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব…
  • ০৭ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থী শিক্ষকদের চান এমপি বাব…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ বিএনপির দুই…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950