জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল, যা মনে রাখা জরুরি

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গেছে।

পরীক্ষার আগে ও হলে কিছু বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি— 

অনেকেই শেষ মুহূর্তে নতুন কিছু পড়তে গিয়ে অযথা চাপ তৈরি করে ফেলেন। পরীক্ষার আগের দিন নতুন কিছু না পড়ে আগে যা পড়া হয়েছে, তা রিভিশন করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এতে করে মাথা পরিষ্কার এবং আত্মবিশ্বাসও বাড়ে। 

পরীক্ষার দিনে করণীয়

পরীক্ষার দিনে কি করা জরুরি তা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানো। এতে করে তাড়াহুড়া থাকবে না, আসন খুঁজে পেতে সহজ হবে। আগে পৌঁছালে মানসিকভাবে প্রস্তুত করার সময় পাওয়া যায়। প্রবেশপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড ও প্রয়োজনীয় কলম আগের রাতেই গুছিয়ে রাখা—তা খুব সাধারণ বিষয় হলেও অনেক সময় এটিই বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

পরীক্ষার ধরণ ও নম্বর বণ্টন—ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোনো নেগেটিভ মার্কিং নেই। তাই কোনো প্রশ্ন ফাঁকা না রাখাই ভালো।

প্রশ্নপত্রের বণ্টন—বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর এবং আপনার গ্রুপভিত্তিক (বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা) বিষয় থেকে ৪০ নম্বর। অর্থাৎ মোট ১০০ নম্বর। পাস নম্বর ৩৫, তাই অন্তত এই টার্গেট মাথায় রাখবেন, তবে ভালো ফলের জন্য অবশ্যই বেশি নম্বর পাওয়ার চেষ্টা করতে হবে।

পরীক্ষার হলে বৃত্ত ভরাটের কৌশল—সহজ প্রশ্ন আগে করা। প্রশ্নপত্র হাতে পেয়েই সবগুলো একবার চোখ বুলিয়ে নিন। যেগুলো সহজ মনে হবে, সেগুলো আগে সমাধান করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং সময়ও বাঁচবে। কঠিন প্রশ্নে বেশি সময় নষ্ট না করে পরে ফিরে আসুন।

ওএমআর শিট পূরণের সময় খুব সতর্ক থাকা। কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করা এবং সঠিকভাবে বৃত্ত ভরাট করা। কোনো ধরনের কাটাকাটি বা ভুল যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন।

সবশেষ—পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা পরিদর্শকদের সঙ্গে সম্মানজনক আচরণ করা। কোনো সমস্যা হলে পরামর্শ নেওয়া।

বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬