টানা ৭ মাস ধরে উড়ছে জাতীয় পতাকা

২৪ এপ্রিল ২০২৬, ০৭:২২ PM
ইউনিয়ন পরিষদে উড়ছে জাতীয় পতাকা

ইউনিয়ন পরিষদে উড়ছে জাতীয় পতাকা © টিডিসি ফটো

৭ মাস ধরে দিন-রাত এমনকি ছুটির দিনেও ইউনিয়ন পরিষদে উড়ছে জাতীয় পতাকা। ৭ মাস ধরে উড়লেও একদিনের জন্যও কেউ নামাননি। জাতীয় পতাকা এখন ছিঁড়তে ছিঁড়তে বাতাসের তোড়ে পতাকা এখন অর্ধনমিত হয়ে গেছে। জাতীয় পতাকা অবমাননা করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা ৭ মাস ধরে রাতদিন উড়ছে। 

উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ বলেন, সরকারি বিধি অনুযায়ী যথা সময়ে পতাকা উত্তোলন করবে এবং নামানো হবে। এটা হচ্ছে জাতীয় পতাকার প্রতি সম্মান। কেউ যদি এটা না করে, তা হবে অবমাননাকর। আমি ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে কথা বলে ব্যবস্থা নেবো।

স্থানীয় বাসিন্দা হারুন অর রশিদ জানান, সাত মাস আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ জাতীয়, পতাকা আর নামাননি। সাত মাস যাবৎ রাত - দিন পতাকা উড়ার কারণে পতাকার কাপড় পচে গেছে। বাতাসের তোড়ে পতাকা নামতে নামতে অর্ধনমিত হয়ে গেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সারাদিন জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, সাতমাস আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, এখনো উড়ছে, নামানোর মাথা ব্যথা নেই। এটা জাতীয় পতাকা অবমাননা, গোটা জাতীর সাথে মশকরা করা ছাড়া আর কি। কাকে কি বলবো, প্রতিবাদ করতে গেলে ইউনিয়ন পরিষদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। 

স্থানীয় বাসিন্দা কল্পনা বলেন, আ:লীগের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিশির সময় কাল থেকে এখনো উড়ছে জাতীয় পতাকা, এটা জাতীয় পতাকা অবমাননা নয়, বাঙালি জাতিকে অবমাননা করা হচ্ছে। আমরা প্রতিবাদ করলেও নামানো হয়নি পতাকা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্য বলেন, এটি অবহেলার নামান্তর। খুব কষ্টকর। যা‌দের দায়িত্ব যথাসময় পতাকা উড়া‌নো ও নামা‌নোর তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে। সেখানে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।

দেওখোলা ইউনিয়ন পরিষদ প্রশাসক আব্দুর রাজ্জাক বলেন, কালকে পতাকা উত্তোলন করলেও নামানো হয়নি। আমি একটি শালিসে আছি আপনার সাথে পরে কথা বলবো।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তা‌কে পাওয়া যায়নি। 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন বিসিএস শিক্ষা ক্যা…
  • ১৭ মে ২০২৬
বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন ২১ জুন পর্…
  • ১৭ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘বাইটবিট প্রোগ্রাম…
  • ১৭ মে ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ডিআইইউ ক্যাম্পাসে মশ…
  • ১৭ মে ২০২৬
ঈদুল আযহার তারিখ ঘোষণা করল সৌদি আরব 
  • ১৭ মে ২০২৬
সহজ ভিসা ও সাশ্রয়ী খরচে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ৮ দেশ
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081