ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস ৩ দিন বন্ধ থাকবে, ভর্তিচ্ছুদের জরুরি নির্দেশনা

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস তিনদিন বন্ধ থাকবে। এ জন্য জরুরি প্রয়োজনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতিমধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অগ্রিম ফি জমা দিতে হবে। এরইমধ্যে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  উপলক্ষে ১১ ফেব্রুয়ারি হতে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি অফিস বন্ধ থাকবে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উক্ত সময়কালে জরুরি প্রয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ই-মেইল: [email protected]। অনলাইন যোগাযোগ ব্যবস্থাও যথারীতি চালু থাকিবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়োগে ‘খুশি করতে’ দিতে হবে ২০ লাখ টাকা!

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় মনোনয়ন প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে অগ্রিম ফি (১০০/৫০০ টাকা) প্রদানের সর্বশেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। 

সংশ্লিষ্ট সকল ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশন দেখার অনুরোধ করা হলো।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬