ঢাবির বিজ্ঞান ইউনিটে সবার সেরা রাজউক উত্তরার ফাতিম

২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫১ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০০ PM
নাফিম ফুয়াদ ফাতিম

নাফিম ফুয়াদ ফাতিম © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। এবার পাশের হার ৭ দশমিক ৪৬ শতাংশ।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন নাফিম ফুয়াদ ফাতিম। তিনি রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তার প্রাপ্ত নম্বর ১২০-এর মধ্যে ১০৯।

গত ২৭ ডিসেম্বর এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারীর ছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। আর  উত্তীর্ণ (পাশ) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২১।

শাখাভিত্তিক উত্তীর্ণে দেখা যায়, বিজ্ঞান শাখায় ৭ হাজার ২১২ জন, মানবিক শাখায় ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১০৯ জন রয়েছে। এছাড়া বাতিলকৃত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৭৮টি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9