শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

২১ জানুয়ারি ২০২৬, ০২:১৭ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০২:২২ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার রাতে (২১ জানুয়ারি) প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির। 

তিনি বলেন, “আজকে সন্ধ্যায় ভর্তি কমিটির সঙ্গে মিটিং রয়েছে। মিটিংয়ের পরেই আমরা ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করব। ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।”

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৮২.৯৮ শতাংশ এবং সিলেটে ৭৬.৫৪ শতাংশ। সে হিসাবে ‘এ’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১.৮১ শতাংশ। এবারে এ ইউনিটের ৯৮৫ আসনের বিপরীতে অংশ নিয়েছে ৫২ হাজার ৮২৩ শিক্ষার্থী।

অন্যদিকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার কেন্দ্রগুলোতে উপস্থিতির হার ৭৯.৭৮ শতাংশ এবং সিলেটে ৮৫.২৭ শতাংশ। সে হিসাবে ‘বি’ ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৮১.৮৭ শতাংশ। এবারে ‘বি’ ইউনিটের ৫৮১ আসনের বিপরীতে অংশ নিয়েছে ১৮ হাজার ২৫২ শিক্ষার্থী।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬