চবিতে ভর্তি আবেদনের সুযোগ আর দুই দিন, আবেদন ছাড়াল দেড় লাখের বেশি

১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষায় আবেদন করার সুযোগ আর মাত্র দুই দিন। সময়সীমা ঘনিয়ে আসায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে তৎপরতা, ইতোমধ্যে চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার।

আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্যসচিব এস এম  আকবর হোছাইন। 

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৬৩ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অন্যদিকে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪৮ হাজার ৫৫৫৯৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ১২ হাজার ২৫৩ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ৩৬ হাজার ৫০০ জন শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৪৭টি, বি-২ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ৩ হাজার ৪৯টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৮৩৮টি।

এবারের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী তিন বিভাগে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এ ছাড়া ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি, বি-১ ৭জানুয়ারি এবং বি-২ ৮ জানুয়ারি চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ শিশু হাসপাতাল ৫০ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে,…
  • ১০ অক্টোবর ২০২৬
অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানের চাকা বিচ্ছিন্ন, পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ
  • ১০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবির বাসে তেল নেওয়ার সময় প্রতিবার ২০ লিটারের হিসাব গর…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রমাণভিত্তিক চিকিৎসায় বৈশ্বিক স্বীকৃতি পেল বিএমইউ, ‘ইভিডেন…
  • ১০ অক্টোবর ২০২৬
বগুড়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১০ অক্টোবর ২০২৬