ঢাবিতে ভর্তির আবেদন প্রায় ৩ লাখ, আসনপ্রতি লড়ছেন কতজন?

২০ নভেম্বর ২০২৫, ০১:১০ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০১:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে। মোট আবেদন পড়েছে ২ লাখ ৮৪ হাজার ২১৬টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়ে ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৪৫ হাজার কম আবেদন পড়েছে, আর প্রতি আসনে লড়বেন ৪৬ ভর্তিচ্ছু। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, গত ২৯ অক্টোবর থেকে শুরু আবেদন বুধবার (১৯ নভেম্বর) রাত ১১.৫৯ এ শেষ হয়েছে। এবার পাঁচ  ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞানে সর্বোচ্চ ১ লাখ ১৯  হাজারের বেশি আবেদন পড়েছে। এ বিভাগে আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৬৩। ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টি। 

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯০২টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন ৩৭ দশমিক ৪০।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৫ হাজার ২৭৯টি। আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৫৯। 

চারুকলায় ১৩০টি আসনের জন্য ৮  হাজার ২৫৮টি আবেদন জমা হয়েছে। আসনপ্রতি আবেদন ৬৩ দশমিক ৫২।

আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ১৪৭ টি। আসন প্রতি আবেদন প্রায় ৯২ দশমিক ৮৯।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদনকারী শিক্ষার্থীদের  কিছু সংখ্যকের পেমেন্ট জমা নিয়ে সমস্যা হাওয়ায় কিছু আবেদন এখনো পেন্ডিং রয়েছে। তবে শেষ পর্যন্ত আর অল্প কিছু আবেদন বাড়তে পারে।’ 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950