ঢাবি ভর্তি আবেদন শেষের একদিন আগেই আসনপ্রতি ৪৩ ভর্তিচ্ছু

১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৫ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৯ নভেম্বর) শেষ হচ্ছে। এ পর্যন্ত পাঁচটি ইউনিটে ২ লাখ ৬৬ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসাবে এ পর্যন্ত আসনপ্রতি আবেদন করেছেন ৪৩ জনের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে আরও কয়েক ঘণ্টা সময় থাকায় এ সংখ্যা আরও বাড়বে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার গতবারের তুলনায় এবার অর্ধলক্ষাধিক কম আবেদন পড়েছে। মূলত এইচএসসিতে পাসের হার কম থাকায় আবেদনও কমছে। ১৬ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও পরে তিনদিন বাড়ানো হয়। গত ২৯ অক্টোবর বেলা ১২টায় এ প্রক্রিয়া শুরু হয়।

এ পর্যন্ত বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেন। আজকের দিনের বাকি সময়ে আরও কিছু আবেদন পড়বে। সবমিলিয়ে এবার গতবারের চেয়ে ৬০ হাজারের বেশি আবেদন কমবে।

অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি থেকে জানা গেছে, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পর্যন্ত এক ইউনিটে সর্বোচ্চ বিজ্ঞানে ১ লাখ ১২ হাজারের বেশি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন ৬১টি। ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৫ হাজারের বেশি আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি আবেদন করেছেন প্রায় ৩৬ জন।

আরও পড়ুন: ঢাবির ভর্তি আবেদন শেষ আজই, আবেদন কমছে অর্ধলাখ

ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ৩৩ হাজার ৪০০টি। আসনপ্রতি আবেদন প্রায় ৩২টি। চারুকলায় ১৩০টি আসের জন্য ৬ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। এ পর্যন্ত আসনপ্রতি ৪৬টির বেশি আবেদন পড়েছে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার। আসনপ্রতি আবেদন প্রায় ৭৫টির বেশি।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজই আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। এইচএসসিতে পাস কম হওয়ায় এবার আবেদনও গতবারের চেয়ে কম।’

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষার্থীকে আবেদনকৃত ইউনিট-এর আবেদন ফি প্রাপ্তি রশিদ বুঝে পেয়েছে কিনা, তা নিশ্চিত হতে অনুরোধ করা হচ্ছে। আবেদনের নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর, আর কোনোভাবেই পেমেন্ট করার সুযোগ থাকবে না। 

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
দায়িত্বের কাছে ইচ্ছেগুলো হার মেনে যায়
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধ…
  • ১৯ মার্চ ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর …
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence