ঢাবির ভর্তি আবেদন শেষ আজই, আবেদন কমছে অর্ধলাখ

১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৯ নভেম্বর) শেষ হচ্ছে। এ পর্যন্ত পাঁচটি ইউনিটে ২ লাখ ৬৬ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন। সে হিসেবে গতবারের তুলনায় এবার অর্ধলক্ষাধিক কম আবেদন পড়েছে। মূলত এইচএসসিতে পাসের হার কম থাকায় আবেদনও কমছে। ১৬ নভেম্বর আবেদন শেষ হওয়ার কথা থাকলেও পরে তিনদিন বাড়ানো হয়।

গত ২৯ অক্টোবর বেলা ১২টায় এ প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেন। আজকের দিনের বাকি সময়ে আরও কিছু আবেদন পড়বে। সবমিলিয়ে এবার গতবারের চেয়ে ৬০ হাজারের বেশি আবেদন কমবে।

অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি থেকে জানা গেছে, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পর্যন্ত এক ইউনিটে সর্বোচ্চ বিজ্ঞানে ১ লাখ ১২ হাজারের বেশি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন ৬১টি। ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৫ হাজারের বেশি আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি আবেদন করেছেন প্রায় ৩৬ জন।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ৩৩ হাজার ৪০০টি। আসনপ্রতি আবেদন প্রায় ৩২টি। চারুকলায় ১৩০টি আসের জন্য ৬ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। এ পর্যন্ত আসনপ্রতি ৪৬টির বেশি আবেদন পড়েছে। আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার। আসনপ্রতি আবেদন প্রায় ৭৫টির বেশি।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজই আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে। এইচএসসিতে পাস কম হওয়ায় এবার আবেদনও গতবারের চেয়ে কম।’

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষার্থীকে আবেদনকৃত ইউনিট-এর আবেদন ফি প্রাপ্তি রশিদ বুঝে পেয়েছে কিনা, তা নিশ্চিত হতে অনুরোধ করা হচ্ছে। আবেদনের নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর, আর কোনোভাবেই পেমেন্ট করার সুযোগ থাকবে না। 

প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ মে ২০২৬
কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081