জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে যাওয়া সম্ভব না: উপাচার্য

১১ নভেম্বর ২০২৫, ১০:৩৩ AM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ১০:৩৩ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেছেন, আমাদেরকে গুচ্ছে যাওয়ার জন্য চিঠি দিয়েছিল মিটিংয়ে যেতে। কিন্তু আমার বেশ কয়েকটা শিডিউল থাকায় যাওয়া হয়নি। এছাড়া আমাদের পক্ষে গুচ্ছে যাওয়া সম্ভব না।’

তিনি আরও বলেছেন, ‘আমরা সর্বশেষ অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছি ইউজিসিকে। গুচ্ছে থেকে বের হয়ে যাওয়া আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজ আহবান জানিয়েছিল। 

সোমবার (১১ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পসকে জবি উপাচার্য আরও বলেন, ‘আমার অনেকগুলো শিডিউল ছিল এজন্য যাওয়া হয়নি সভায়। এছাড়া আমাদের পক্ষে গুচ্ছে যাওয়া সম্ভব না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি এবং তা বাস্তবায়নের জন্য কাজ চলছে।’

এর আগে সোমবারের সভায় গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে পৃথক হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় গুচ্ছভুক্ত হওয়ার আহবান জানায় ইউজিসি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা জানিয়েছেন, তারা বিষয়টি তাদের অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। পরবর্তীতে এ বিষয়ে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পাঁচটি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ পাঁচটিসহ ২৪টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ইউজিসির আজকের সভায় যুক্ত হওয়ার জন্য চিঠি দিয়েছিল ইউজিসি।

আরও পড়ুন: বিইউপির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম

জানা গেছে, আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। 

আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে এক হাজার টাকা আর ‘ই’ ইউনিটের ক্ষেত্রে ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন করার নিয়ম, আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  • ১৬ জুলাই ২০২৬
রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কারফিউ আনছে যুক্তরাজ্য
  • ১৬ জুলাই ২০২৬
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত বে…
  • ১৬ জুলাই ২০২৬
আমার কোনো অনুশোচনা নেই: টুখেল
  • ১৬ জুলাই ২০২৬
১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবেন সরকার
  • ১৬ জুলাই ২০২৬
শতভাগ ওপেন-সোর্স ৩২-বিট আরআইএসসি-ভি প্রসেসর ‘প্রগতি ভি১’ তৈ…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence