জবিস্থ নটরডেমিয়ান সোসাইটির নেতৃত্বে সজিব–আরাফ

১০ নভেম্বর ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ১০:৫৯ PM
শাহবাজ খান সজিব ও আলি আহমেদ আরাফ

শাহবাজ খান সজিব ও আলি আহমেদ আরাফ © সংগৃহীত

নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি’-র ২০২৫–২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহবাজ খান সজিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী আলি আহমেদ আরাফ।

আজ সোমবার (১০ নভেম্বর) সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক  সম্পাদক হয়েছেন মো. মাহিম হোসাইন ও ইবনে আহাদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. ইউসুফ, পাবলিক সেক্রেটারি রাফাজ হাসান রায়ান এবং দপ্তর সম্পাদক মো. মুজতবা রাফিদ।

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদ হাসান, মো. জুলকারনাইন, মোহাম্মদ নাজমুল হক অনন্ত ও আরাফাত হোসাইন তৌসিন। নতুন কমিটি নিয়ে সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. মামুন ভুইঁয়া বলেন, “প্রতিবছর আমরা নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করি। এতে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা হয়। নটরডেমিয়ান সোসাইটি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নয়, দেশের ক্রান্তিলগ্নে সবসময়ই ইতিবাচক ভূমিকা রাখে।”

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬